ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটি বেতার কেন্দ্রের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ৩:৩১

বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সংস্কার : যুগোপযোগী পরিকল্পনা ও জনসম্পৃক্ততা বিষয়ে রাঙামাটির বেতার কেন্দ্রের আয়োজনে স্থানীয় সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত হলো সুধী সমাবেশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাঙামাটি বেতার কেন্দ্রে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার মহাপরিচালক মোঃ ছালাহ উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উপ-পরিচালক মনিরুল ইসলাম কবির।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ঢাকা সদর দপ্তর এর সংগীত পরিচালক মোঃ ফখরুল আলম, উপপরিচালক মোঃ মাহাফুজুল হক, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক তপন কুমার পাল, রাঙামাটি বেতার কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী মোঃ আবু সালেহ, সহকারি পরিচালক (অনুষ্ঠান) মোঃ জাকারিয়া সিদ্দিকী, সহকারি পরিচালক মোঃ সায়েফ আল হাসিব, রাঙামাটি সহকারি বার্তা নিয়ন্ত্রক মাহামুব উদ্দীন, রাঙামাটি সরকারি কলেজ এর অধ্যক্ষ জাহেদা সুলতানা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ছাত্র প্রতিনিধি মিনহাজ মুর্শিদ প্রমুখ। এছাড়া সুধী সমাবেশে রাঙামাটির পার্বত্য জেলার বিভিন্ন গুণীজন, কবি -সাহিত্যিক, বিভিন্ন ধর্মীয় প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক সহ বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন। 

এদিকে সুধী সমাবেশে আমন্ত্রিত অতিথি ও সুধীজনদের মধ্যে রাঙামাটি বেতারের উন্নয়নে বিভিন্ন আলোচনা ও মতবিনিময় করা হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু