ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর চাঁদাবাজি চক্রের তিন সহযোগী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২৪ বিকাল ৫:১২

চাঁদাবাজির অভিযোগে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মালেক খান (৫০), শামীম আহমেদ (৫০) ও নুরুন ইসলাম আকন (৪৮)। জানা গেছে, এই তিনজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফার্মগেট কেন্দ্রিক ‘চাঁদাবাজ গ্রুপে’র অন্যতম সহযোগী।

তেজগাঁও থানার ওসি জানান, ১০ নভেম্বর জিএমসি বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার কোম্পানির একজন পরিচালক সৈয়দ রফিকুল ইসলাম নামের ব্যক্তি ৭ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেন। অভিযোগ করা হয় যে, ২০১৬ সালের ২০ জুলাই ফার্মভিউ সুপার মার্কেটের ভিতরে আসামীরা তার কাছে থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই বছরের ৮ আগষ্ট ফার্মগেট আল রাজি হাসপাতালের সামনে আসামীদের কাছে তিনি নগদ ১ লাখ টাকা ও সাড়ে ১০ লাখ টাকার একটি চেক দেন। এছাড়া আসামীরা তার প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ৫০ লাখ টাকা আত্মসাৎ করে।

প্রভাবশালীদের ব্যবহার করে বিভিন্ন সময়ে রফিকুল ইসলামকে অব্যাহতভাবে হত্যা ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে চাঁদাবাজরা। ৫ আগষ্টের পর সরকার পরিবর্তন হলে তিনি তেজগাঁও থানায় মামলা করেন।

ওসি আরো জানান, মামলার বাদী চাঁদাবাজি করার ফোন রেকর্ড পুলিশের কাছে দেন। ওই ফোন রেকর্ড তদন্ত করার পর অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরপর বুধবার সন্ধ্যায় ফার্মভিউ সুপার মার্কেটে অভিযান চালিয়ে চাঁদাবাজ গ্রুপের ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়