ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২১-১১-২০২৪ বিকাল ৫:৩২

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় অবরোধ করেছে গ্রাফিক্স টেক্সটাইল নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে এ অবরোধ চলে প্রায় দুই ঘণ্টা। এতে সড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধামরাইয়ের খাগুর্তা এলাকায় গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকদের বহন করা একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে জাহাঙ্গীর, জিয়াসমিন, খাদিজা ও নিপা নামের চারজন শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ জন শ্রমিক। 
বিক্ষোভরত শ্রমিকরা জানান, গতকাল রাতে শ্রমিক পরিবহনকারী বাস দুর্ঘটনায় ৪ জন নিহত হন। এ ঘটনায় তিন দফা দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এরমধ্যে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ব্যবস্থা করা, যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা করা ও কারখানা এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করার দাবি জানানো হয়েছে। তারা বলছেন, দুর্ঘটনাতে বাস চালকের গাফিলতি ছিল। এ কারণে যাতায়াতের জন্য কারখানার নিজস্ব মালিকানার বাস চালুর দাবি জানানো হয়েছে। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ও থানা পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক ছেড়ে দেন। 
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সারোয়ার আলম বলেন, “তারা তিন দফা দাবিতে সড়কে প্রায় ২ ঘণ্টা অবস্থান নেয়। পরে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। আজ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার