ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাচাতো ভাইদের হাতে গুরুতর জখম জাহিদুল! থানায় মামলা


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২২-১১-২০২৪ বিকাল ৫:৩৫
চাচাতো ভাইদের হাতে গুরুতর জখম হয়ে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জাহিদুল নামে এক যুবক! এ ঘটনায় জাহিদুল ইসলামের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তবিবার রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। 
 
এজাহার সুত্রে জানা যায়, জমিজমার বিরোধ ধরে ১৮ নভেম্বর সোমবার সাড়ে ৬টার দিকে জাহিদুল বুড়াইচ ইউনিয়নের ফলিয়া সাকিনে এসকেন মোল্যার বাড়ি সংলগ্ন দক্ষিন পার্শ্বে ইটের সলিং রাস্তার উপর পৌছালে বিবাদী মোঃ বাচ্চু সরদার (৬৫) এর হুকুমে ও নেতৃত্বে অন্যান্য বিবাদী পনিচ সরদার (৪০), বায়েজিদ সরদার (৩৮), ফিরোজ মিয়া(৪৫),সোহান মোল্যা (২৮), পরিকল্পিতভাবে বে-আইনী জনতাবদ্ধে রামদা, ছ্যানদা, চাপাতি, লোহার রড, এসএস পাইপ ও বাঁশের লাঠিসোঠাসহ পথরোধ করিয়া হত্যার উদ্দেশ্য এলোপাতারি ভাবে কুপায় ও মারধর করে। জাহিদুলের শোরচিৎকারে স্বাক্ষীগন এগিয়ে এসে তাকে উদ্ধার করে
 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
 
বাদী মোঃ তবিবুর রহমান সরদার বলেন, বিবাদীরা সন্ত্রাসী, ঠেঙ্গাইত, দাঙ্গাবাজ এবং হারমাদ,ফেসাদ প্রকৃতির লোকজন।আমি মামলা করায় বিবাদী আমাকে ও আমার পরিবারের লোকজনদের মারধরসহ খুন জখমের হুমকি প্রদান করিতেছে। এবিষয় ঘটনাস্থলে গিলে বিবাদীদের কাউকে পাওয়া যায়নি।  জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, মামলার তদন্ত চলছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা