চারশ রানের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে মোট ৮৪ ওভার। যেখানে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে ওয়েস্ট ইন্ডিজের পুঁজি ২৫০ রান। বলতে গেলে প্রথম দিন শেষে দু’দলই আছে সমান অবস্থায়। যেখানে দু’দলের সামনেই আছে সুযোগ। দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের যত কম রানে আটকে রাখা যায়। অন্যদিকে ক্যারিবীয়দের লক্ষ্য সংগ্রহটাকে যত বাড়িয়ে নেওয়া যায়।
এই অবস্থায় দিন শেষে সংবাদ সম্মেলনে আসা মিকাইল লুইস জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যের কথা। জানিয়েছেন, এখান থেকে চারশোর বেশি পুঁজি নিয়ে প্রথম ইনিংস শেষ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
২১৮ বলে ৯৭ রানের ইনিংস খেলা লুইস তার ব্যক্তিগত ইনিংস নিয়ে বলেন, ‘কয়েক ধাপের একটা ইনিংস ছিল। আমি আর ক্রেইগ ওপেন করেছিলাম। বেশ খানিকটা ময়েশ্চার থাকায় উইকেট একটু ধীরগতির ছিল। বল একটু ধীরে ব্যাটে আসছিল। আমরা অবশ্য সেই সময়টা ভালোভাবে পেরিয়ে গিয়েছিলাম। আমার এবং কাভেমের জুটিটা বেশ ভালোই যাচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সে সেটা ক্যারি করতে পারেনি। পরবর্তীতে আমার এবং অ্যালিকের জুটি আমাদের এগিয়ে নিয়েছে। সে আমাকে গাইড করেছে। আপনি জানেন সে আমার থেকে অভিজ্ঞ এবং বারবার আমাকে বিভিন্ন তথ্য দিচ্ছিল। আমার মনে হচ্ছিল সে আমাকে সঠিক পথে এগিয়ে দিচ্ছিল।’
ওয়েস্ট ইন্ডিজ কোথায় থামবে; এমন প্রশ্নে লুইস বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো অবস্থানে আছি। আমাদের এখনও জাস্টিন এবং জশুয়ার মতো দুজন ব্যাটার আছে। আমার ধারণা তারা দুজনে ভালো জুটি গড়বে এবং আমাদের সামনে এগিয়ে নেবে। এই উইকেটে আমি চারশর বেশি রান প্রত্যাশা করছি।’
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি