উৎসবমুখর পরিবেশে চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেসক্লাব প্রতিষ্ঠার ৩৮ বছর পর এই প্রথম উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৯জন ভোটারের মধ্যে ৩৬জন সাংবাদিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এরমধ্যে ১ জন ভোটার নিয়ম না মানায় একটি ব্যালট পেপারের সব ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের চেয়ারম্যান কুমিল্লা বারের সিনিয়র আইনজীবি মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন। ফলাফল ঘোষণার আগে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.টি.এম আক্তার উজ জামান, নির্বাচন কমিশনের সদস্য কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সদস্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মো. মোশারফ হোসেন, নির্বাচন কমিশন সচিব বিশিষ্ট শিক্ষানুরাগী রফিউদ্দিন সিদ্দিকী।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সিরাজুল ইসলাম ফরায়েজী, সিনিয়র সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক আমার দেশের মো. এমদাদ উল্যাহ, সহ-সভাপতি পদে আজকের দৈনিকের মুহা. জহিরুল হাসান, সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের মো. বেলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশ রূপান্তরের মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিপ্রতিদ্বন্দ্বিতায় সংবাদ প্রতিদিনের মো. আহসান উল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক খবরপত্রের এম এ আলম, দপ্তর সম্পাদক পদে দৈনিক মানবজমিনের মো. শাহীন আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিজয় টিভির মনির উল্লাহ ভূঁইয়া, কার্যকরী সদস্য পদে দৈনিক ভোরের ডাকের আনিছুর রহমান, দৈনিক বাংলার রাসেল পাটোয়ারী ও দৈনিক গণজাগরণের সফিউল আলম নির্বাচিত হয়েছেন।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা