বাঁশখালীতে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে জুলেহা বেগম (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড দক্ষিণ পুঁইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জুলেখা বেগম দক্ষিণ পুঁইছড়ীর এলাকার আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ মিনহাজের স্ত্রী।
জানা গেছে, প্রায় ৭ বছর পূর্বে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউপির দক্ষিণ পুঁইছড়ি গ্রামের আবদুল হাকিমের ছেলে মিনহাজের সাথে সামাজিক ভাবে একই এলাকার আহমদ হোসেনের মেয়ে জুলেহা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে ৫ বছর ও ৩ মাস বয়সী দুটি মেয়ে সন্তান রয়েছে।নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে শশুর বাড়ীতে জুলেখা বেগম বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে, সর্বশেষ শনিবার সকালে দেবর তাকে মারধর করাতে অপমান সইতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করছে স্বজনরা।
এবিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি