শান্তিগঞ্জে জমিয়তের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার কাউন্সিলের মাধ্যমে এই কমিটি গঠিত হয়।
সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে মাওলানা হোসাইন আহমদকে সভাপতি, মাওলানা খলিলুর রহমানকে নির্বাহী সভাপতি, এম আব্দুল হাফিজকে সাধারণ সম্পাদক, হাফিজ হোসাইন আহমদকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা শহীদুর রহমানকে যুব বিষয়ক সম্পাদক ও মাওলানা কবির আহমদকে ছাত্র বিষয়ক সম্পাদক করে করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারী, জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুশ শহীদ জামলাবাদী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ দেওয়ান শামসুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন খান, সহকারী মহাসচিব হাফিজ রশীদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান জিহাদিসহ প্রমুখ।কাউন্সিলের আগে হাজারো নেতাকর্মীর আগমণে শান্তিগঞ্জ বাজার চত্ত্বরে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা হোসাইন আহমদ। সঞ্চালনায় ছিলেন উপজেলা জমিয়তের সদস্য সচিব এম আব্দুল হাফিজ ও মাওলানা শহীদুর রহমান।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত