ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত - ১, আহত - ৩
ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার নতুনবাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সেসময় আহত হয় আরো ৩ জন। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শনিবার সকালে চট্রগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার নতুনবাড়ি এলাকায় পৌছালে সামনের দিন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকের চালক মারা যায়। সেসময় আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে দীর্ঘ যানযট তৈরি হলে প্রায় এক ঘন্টা চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা-আল মামুন জানান, ঘটনা শোনার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান