ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী ৫নং সদর ইউনিয়ন বিএনপির নির্বাচনী সমন্বয় কমিটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই দোয়া মাহফিলের ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম সদস্য কাজী মোস্তফা, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কাজী নিজামুদ্দিন।
প্রধান অতিথি আলহাজ্ব সাইফুর রহমান রানা তার বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনায় সবাই একত্রিত হয়েছি।দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ