ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে ৩৬ প্রহর ব্যাপী হরিনাম সংর্কীতণ অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ১১:৫৮

কুমিল্লার লাকসামে রবিবার (১৮ জানুয়ারি) রাতে পৌরশহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও জগন্নাথ দিঘীর দক্ষিণ ঘাটে গঙ্গা আরতী আহবানের মধ্যদিয়ে ৩৬ প্রহরব্যাপী হরিনাম সংর্কীতণ অনুষ্ঠিত হয়েছে। 
সরেজমিনে ঘুরে দেখা যায়, ৩ দিনব্যাপী গীতাপাঠ হয়েছে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের পাশে বিশাল হল রুমে পাশে লাল পাইরের শাড়ি পরিহিত মহিলারা লাইনে দাড়িয়ে মাটির প্লেটে ৩টি মাটির প্রদীপ সাজিয়ে মোট ৭৫০টি  প্রদীপ নিয়ে লাইন ধরে জগন্নাথ দিঘীর চারপাশ ঘুরে দক্ষিণ ঘাটলায় এসে শেষ হয় এবং পূর্বদিকে পাড়ের উপরে দাড়িয়ে থাকতে দেখা যায়। ঢাকঢোল, আতশবাজি ফুটিয়ে শুভ সূচনা হয়। দক্ষিণ ঘাটে ৫জন পুরহিত পূজা শেষ করে গঙ্গার উদ্দেশ্যে আরতি, শঙ্খ বাজিয়ে এবং ৫ পুরহিতের হাতে পিতলের হাতে প্রদীপ জ¦ালিয়ে গঙ্গা উদ্দেশ্যে আরতি নিবেদন করেন। মহিলারা উলু ধ্বনি ও পুরুষরা জয় জগন্নাথ বলে ধ্বনি দিতে থাকে। 
এসময় উপস্থিত ছিলেন- লাকসাম জগন্নাথ মন্দিরের সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু, সহ-সভাপতি অমূল্য বনিক, পার্থ চৌধুরী, নিটুল সাহা, কুমিল্লা জেলা পূজা ফ্রন্টের সম্পাদক বিশ্বতম সাহা বিশু, উত্তম সাহা বাচ্চু, প্রবীর দাস টেবলু, অসীম সাহা, ম্যানেজার বিজন সাহা সহ জগন্নাথ বাড়ি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। 
জগন্নাথ বাড়ি কমিটির সম্পাদক অরবিন্দু সাহা বিন্দু বলেন, এ বছর নতুন করে লাকসাম জগন্নাথ দিঘীতে গঙ্গা আহবানের মধ্য দিয়ে অধিবাস সম্পন্ন হয়েছে। ৩৬ প্রহরব্যাপী হরিনাম সংর্কীতন শুরু হয়েছে। আশাবাদী আবহাওয়া ভাল থাকলে দূরদূরান্ত থেকে সনাতণ ধর্মালম্বীগণ জগন্নাথ মন্দিরে হরিনাম শ্রবন করবেন। প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। 

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত