নেত্রকোণার মদনে ১০০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনার মদনে ১০০ পিস ইয়াবা ও নগদ সাড়ে ৬ লাখ টাকাসহ ফারুক (৪০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ জানুয়ারী ( রবিবার) রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কাইটাইল ইউনিয়নের দূর্গাশ্রম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫১ হাজার ১০০ টাকা টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতকে গত রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ফারুক আহমেদ কাইটাইল ইউনিয়নের বাঁশরী দূর্গাশ্রম গ্রামের মৃত সাদব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গতকাল রাতে ইয়াবা বিক্রির সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাত জামান বলেন, ' মাদক ও নগদ টাকাসহ ফারুক নামের এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Aminur / Aminur
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী