ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

পবিত্র মা‌হে রমজানকে সামনে রেখে বাজারে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দাম বে‌ড়ে‌ছে নিত্য প্র‌য়োজনীয় দ্র‌ব্যের


হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা photo হারুন অর র‌শিদ রাজু, দামুড়হুদা
প্রকাশিত: ১৮-২-২০২৬ বিকাল ৭:৪৪

পবিত্র মাহে রমজান শুরু আজ। চুয়াডাঙ্গার কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকানে হঠাৎ করেই বেড়েছে দ্রব্যমূল্য। অনেক পণ্যের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা সাধারণ। অন্যদিকে রোজার প্রস্তুতিতে বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে গতকাল বুধবার সারা‌দিন। সকল সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। একটি দেশীয় কাগজি লেবু ৩০ টাকা, শসার দামও সেঞ্চুরি হাকিয়েছে। প্রতি বছরই পবিত্র মাহে রমজান উপলক্ষে চুয়াডাঙ্গা সহ সারা দেশের বাজারগু‌লো‌তে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়তে থাকে। এবারও তার ব্যাতিক্রম হয়‌নি। দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধিতে ক্রেতাদের অধিক চাহিদা এবং বাজারে পণ্যের জোগান কম থাকাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। গতকাল বুধবার সকাল থেকে দর্শনার দু‌টি বাজার ঘুরে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে মানুষের ঢল নেমেছে। বিশেষ করে মুদি ও সবজির দোকানে ছিল অতিরিক্ত ভিড়। ক্রেতারা আগে-ভাগেই ইফতার ও সেহরির সামগ্রী কিন‌তে ব্যস্ত সময় পার করছেন। পবিত্র মাহে রমজানের পু‌রো মাসের বাজারও করতে এসেছেন অনেক ক্রেতা। যার ফলে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা বৃদ্ধি এবং জোগান কমায় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। বাজারের মুদি দোকান গুলো ঘু‌রে দেখা যায়, বর্তমানে খেজুর মানভেদে প্রতি কেজি ২০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোলা প্র‌তি কে‌জি ৮৫ টাকা, বেসন ৯৫ টাকা, মুড়ি ৯০ টাকা, সয়াবিন তেল ১৯৬ টাকা, চিনি ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত বছরের তুলনায় খুব একটা বেশি বাড়েনি বলে জানাচ্ছেন ক্রেতারা।
এদিকে আপেল, কমলা ও আঙ্গুর সহ অন্যান্য ফলের দাম মোটামুটি স্থিতিশীল আছে বলে অনেক ক্রেতার অভিমত। কলা প্রকারভেদে ১৫ থেকে ২০ টাকা হালি বিক্রি হচ্ছে।
সবজির বাজারে কোন সবজির দামই যেন থেমে নেই। কয়েক দিনের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। কয়েক সপ্তাহ আগেও শসা ছিল ৫০ টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে ১২০ টাকা। বেগুন ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, টমেটো ৪০ টাকা থেকে ৬০ টাকা, লেবু ৩০ টাকা থেকে বেড়ে ৬০ থেকে ১২০ টাকা হালি, পেঁয়াজ ৩৫ টাকা থেকে ৫০ টাকা, রসুন ১০০ টাকা থেকে ১৪০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা, আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা বাজারের দ্রব্যমূল্য এমন অস্বাভাবিক বৃদ্ধিতে ক্রেতাদের মাঝে দেখা গেছে বিরূপ প্রতিক্রিয়া। হঠাৎ পন্যের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। আবার অনেকে দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কায় একদিনেই এক মাসের বাজার করে নিচ্ছেন।
বিক্রেতারা জানান, রমজানকে ঘিরে পন্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে। তাদের দাবি, পাইকারি বাজারেই পণ্যের দাম বেশি থাকায় খুচরা বাজারে সে প্রভাব পড়ছে। এছাড়া পরিবহন ব্যায় বৃদ্ধি এবং আমদানি নির্ভর পণ্যের দামের ঊর্ধ্বগতিও বাজার অস্থিরতার কারণ বলে জানান তারা।
অন্যদিকে ক্রেতারা বলছেন, হঠাৎ করেই সবজির দাম বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে রমজানের বাজার সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। একাধিক ক্রেতার অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় দাম বাড়িয়ে দিচ্ছেন। একজন খুচরা সবজি ব্যবসায়ী বলেন, রমজানের আগে সবজির দাম তুলনা মূলক কম থাকায় বিক্রি ভালো ছিল। কিন্তু রোজা উপলক্ষে বাজারে সবজির দাম বেড়ে যাওয়ায় আমাদের বিক্রি কমেছে। আগে কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি করা হলেও বর্তমানে তা ১৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজার থেকেই বেশি দামে পণ্য কিনতে হওয়ায় বাধ্য হয়ে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হয়। পণ্যের দাম কম থাকলে ক্রেতাদের আগ্রহ বাড়ে এবং বিক্রিও ভালো হয়। একজন পাইকারি সবজি ব্যবসায়ী বলেন, রমজানকে কেন্দ্র করে বাজারে সবজির চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে কাঁচা মরিচ, শসা, টমেটো, বেগুন ও লেবুর চাহিদা বেশি থাকায় পাইকারি বাজারেই দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের সবজি মোকাম থেকে বেশি দামে কিনতে হচ্ছে। আমরা বেশি দামে কিনলে স্বাভাবিকভাবেই খুচরা ব্যবসায়ীদের কাছেও বেশি দামে বিক্রি করতে হয়। ক‌য়েকজন মুদি দোকানীর ভাষ্য ম‌তে রমজান উপলক্ষে মুদি দোকানের পণ্যের দাম খুব একটা বাড়েনি। গত বছর রমজান মাসের তুলনায় এ বছর পণ্যের দাম বরং কিছুটা কম। গত বছর ছোলা ১১০ টাকা কেজি বিক্রি হলেও এ বছর বিক্রি হচ্ছে ৮৫ টাকা কেজি। গত বছর চিনি ১৩০ টাকা কেজি বিক্রি হয়েছে এ বছর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ ক্রেতারা একদিনে ১ মাসের বাজার করাতে পন্যের জোগান কমেছে। ক‌য়েকজন ক্রেতা ব‌লে‌ছেন, রমজান উপলক্ষে সবজির দাম বেশি। প্রতি বছর রমজান আসলেই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, বিশেষ করে সবজির দাম। সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। আগে যে সবজি ৪০-৫০ টাকায় কিনতাম, এখন সেটাই ৮০-১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। রোজার মাসে খরচ এমনিতেই বেশি থাকে, তার ওপর যদি সবজির দাম বাড়ে, তাহলে অনেকেই প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাবে। কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী‌দের ক‌য়েকজন ব‌লে‌ছেন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাজারে সবজির চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেড়ে গেছে। কিন্তু সেই অনুপাতে বাজারে পর্যাপ্ত জোগান নেই। বিভিন্ন অঞ্চলে পরিবহন খরচ বৃদ্ধির কারনে পাইকারি পর্যায়ে সরবরাহ সংকটে বাজারে পণ্যের চাপ তৈরি হয়েছে। আমরা ইচ্ছাকৃত ভাবে দাম বাড়াইনি। চাহিদা বেশি আর সরবরাহ কম থাকলে স্বাভাবিকভাবেই দামের ওপর প্রভাব পড়ে। বর্তমানে অনেক সবজি আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও তার প্রভাব পড়ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হলে দামও ধীরে ধীরে স্থিতিশীল হয়ে আসবে। চুয়াডাঙ্গা বাজার মনিটরিং কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে স্থিতিশীল আছে মুদি দোকানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। ক্রেতারা এক দিনেই সারা মাসের বাজার করায় বাজারে পন্যের চাহিদা বেড়েছে। তবে কিছুদিন গেলে সবজির দাম একটু কমবে বলে ধারণা করছি। জনসাধারণের সুবিধার্থে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়ে বাজার নিয়ন্ত্রণে আনাবে এমনটাই দাবি সাধারন ক্রেতাদের। যাতে পবিত্র মাহে রমজানে স্বস্তিতে ইফতার ও সেহরির আয়োজন করতে পারেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান