মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জন আটক
সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে ৭৪০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত বোট এবং ১১ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) টহলকালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩১ নটিক্যাল মাইল দূরে একটি সন্দেহজনক বোট শনাক্ত করে। থামার সংকেত দেওয়া হলে বোটটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ‘এফবি রুনা আক্তার’ নামের বোটটি আটক করা হয়। তল্লাশিতে বোটটির ভেতর থেকে ৭৪০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয় এবং চোরাকারবারি দলের ১১ জন সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, বোটটি গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৪টায় চট্টগ্রামের ফিশারিঘাট থেকে যাত্রা শুরু করে সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকায় যায়। সেখান থেকে সিমেন্ট লোড করে অধিক মুনাফার আশায় মায়ানমারের সীতা এলাকায় পাচারের উদ্দেশ্যে রওনা দেয়।
পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরওয়ার্ড বেস সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে নৌবাহিনীর একাধিক অভিযান পরিচালিত হয়েছে, যেখানে অবৈধ পণ্য ও সন্দেহভাজন চোরাকারবারিদের আটক করা হয়। সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখা, শুল্ক ফাঁকি, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নৌবাহিনীর টহল ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার