ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে রামকৃষ্ণের ১৯১তম জন্মতিথিতে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে বিশেষ স্বাস্থ্যক্যাম্প


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৮-২-২০২৬ রাত ৮:২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনিসুর রহমান। শ্রীমঙ্গল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. প্রণয় কান্তি ধর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. বর্ণালী দাশ, সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন ডা. নিশিত নন্দী মজুমদার, শিশু বিশেষজ্ঞ ডা. প্রদীপ লাল বণিকসহ অন্যান্য চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে সাতটি পৃথক বুথে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। গাইনি বিশেষজ্ঞ ডা. নিবাস চন্দ্র পাল ও ডা. দীপাঞ্জলী পাল, শিশু বিশেষজ্ঞ ডা. প্রদীপ লাল বণিক ও ডা. বিশ্বজিৎ দেব, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুব্রত রায় ও ডা. আকাশ দেব, সার্জারি বিশেষজ্ঞ ডা. পম্পী বৈদ্য এবং দন্ত বিশেষজ্ঞ ডা. পুষ্পিতা খাস্তগীর রোগীদের চিকিৎসাসেবা দেন। কর্মসূচিতে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া সান ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল জানান, শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে প্রায় সাড়ে ৪০০ জন রোগী নিবন্ধন করে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেছেন।
তিনি আরও জানান, বিকেলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক