ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নাগেশ্বরী আল-কাওছার মেরিট মাদরাসার ফুল শিক্ষাবৃত্তি


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১৮-২-২০২৬ বিকাল ৫:৩০

মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) আয়োজিত ২০২৫ সালের ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষায় কুড়িগ্রামের নাগেশ^রী আল-কাওছার মেরিট মাদরাসা থেকে ১২জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। গতকাল সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে এই ফল প্রকাশিত হলে এ তথ্য জানানো হয়। ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষায় ২ হাজার ১৪৯ জন শিক্ষর্থীর অংশ গ্রহণ করে ৬৬৪ জন শিক্ষার্থী ৪টি গ্রেডে বৃত্তি লাভ করে। এর মধ্যে নাগেশ^রী উপজেলার আল কাওছার মেরিট মাদরাসা থেকে বৃত্তি পেয়েছে  ১২জন শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন প্রি-ওয়ানের শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমান, আহনাফ হাবিব রাফিম, আদিয়ান, মাহাদী হাসান তাহি, প্রথম শ্রেণির মেরাজ ইসলাম, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম মৌন, জোনায়েদ হাসান জামি, তাজিকিন আহমেদ তাকি, তাওহীদ হাসান, চতুর্থ শ্রেণির ফারহান আতিফ রেদওয়ান, ৫ম শ্রেণির সুবাইতা আবিদা এবং আজমাইন ফায়েক।
আল কাওছার মেরিট মাদরাসার পরিচালক মাওলানা জোনায়েদ হোসেন বলেন, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, দিক নির্দেশনা, সঠিক নিয়মের পাঠদান আর শিক্ষার্থীদের প্রচেষ্টার ফল হিসেবে আজকের এই ফলাফল। আমাদের শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে আরও ভালো ফলাফল নিয়ে আসতে পারে সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, ফুল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা ও টেকশই শিক্ষা কাজ করে আসছেঠ। তারই ধারাবহিকতায় জ্ঞান ভিত্তিক আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে আমাদের এই ফুল শিক্ষাবৃত্তি । ২০২৫ সালের ফুল শিক্ষাবৃত্তির আয়োজনটি ছিল টানা চতুর্থ বারের মতো আয়োজন। 

এমএসএম / এমএসএম

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা

মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু