ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে জিতে ফাইনালে ওয়াসিম আকরাম একাদশ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ১১:৫৩

চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী মরহুম  আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী স্মৃতি জুনিয়র ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল সম্পন্ন হয়েছে। এতে প্রফেসর আসহাব উদ্দিন ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার বাহারচড়া রত্নপুর ফুটবল ক্লাবের আয়োজনে বাহারচড়া সমুদ্র সৈকতে উক্ত সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর কাদের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যাংকার হামিদুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান, শামসুল আলম, মাষ্টার মফিজ উদ্দিন, ইউসুফ মুহাম্মদ চৌধুরী, আব্দুল আল মঞ্জুর। এসময় আরও উপস্থিত ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, শাহ আলম, আজিম উদ্দিন, আব্দুল কাদের, ছাত্রদল নেতা কাইয়ুমুল ইসলাম, মোঃ সাকিল, ইঞ্জিনিয়ার মিশকাত উদ্দিন চৌধুরী, আলী আকবর চৌধুরী, রাফসান, সম্রাট, তোহা খলিল, বাবু, রামিম চৌধুরী প্রমূখ।

সেমিফাইনালে খেলার অংশগ্রহণ করেন প্রফেসর আসহাব উদ্দিন ফুটবল একাদশ বনাম শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ। এতে ১-০ গোলে জয়ী হয়ে ফাইনালে উত্তীর্ণ হয়েছে শহীদ ওয়াসিম আকরাম ফুটবল একাদশ। বক্তব্য শেষে ম্যাচ সেরা খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

T.A.S / T.A.S

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন