ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে যুবক খুন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ১:৪৩

বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজের কনসার্টে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত মেহেদী হাসান বগুড়া শহরের মালগ্রাম এলাকার মো. রফিকুল ইসলামের পুত্র। তিনি পেশায় একজন থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

জানা যায়, শনিবার সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সন্ধ্যার পর ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। 

কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় অসংখ্য মানুষের সমাগম হয়। এ সময় জায়গায় দাঁড়ানোকে কেন্দ্র করে কতিপয় দুর্বৃত্তের সাথে মেহেদী হাসানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো চাকু দিয়ে মেহেদী হাসানের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী