উলিপুরে বিএনপি’র সভাপতির নামে ভূয়া ফেসবুক আইডি, থানায় জিডি
কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার নামে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করার ঘটনায় থানায় জিডি হয়েছে। উলিপুর থানার ওসি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে একটি আইডি ব্যবহার করে আসছেন। হঠাৎ করে শনিবার (২৩ নভেম্বর) সকালে তিনি তার ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান কে বা কারা তার নাম ও ছবি ব্যবহার করে আরেকটি ভূয়া আইডি খুলেছেন। ওই আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোষ্ট করছেন একটি মহল। বিষয়টি তিনি দেখতে পেয়ে থানায় জিডি করেন।
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা বলেন, একটি কুচক্রি মহল আমার নাম ও ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোষ্ট করছে। বিষয়টি আমি দেখতে পেয়ে ভবিষ্যতের জন্য শনিবার বিকালে থানায় জিডি করেছি।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ভূয়া ফেসবুক আইডি খোলার ঘটনায় জিডি হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
T.A.S / T.A.S
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
লাকসামে মশার যন্ত্রনায় মানুষ অতিষ্ট
ধামরাইয়ে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মাণে এলাকা পরিদর্শন করলেন প্রকল্পের পরিচালক
শরণখোলায় নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী