ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

অনার এক্স৭সি ও এক্স৬বি’র নতুন পার্পল হ্যান্ডসেট


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৩:৪৬

অনারের নতুন স্মার্টফোন এক্স৭সি বাজারে আসার আগেই রেকর্ড-সংখ্যক প্রি-বুকিংয়ের মাধ্যমে টেকপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি, অনার এক্স৬বি’র পার্পল রঙের নতুন ফোনটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। 

মাত্র ২২,৯৯৯ টাকা মূল্যের অনার এক্স৭সি গত বছরের প্রি-অর্ডারের তুলনায় শতভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে। সুইস এসজিএস প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফায়েড এই স্মার্টফোনটি ৫-তারকা ড্রপ রেজিসট্যান্স রেটিং ও আইপি৬৪ রেটিংসহ ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের ক্ষেত্রে অসাধারণ স্থায়িত্ব দেখিয়েছে। একইসাথে, এর ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও ৩৫ ওয়াটের অনার সুপারচার্জ টেকনোলজির সহায়তায় ব্যবহারকারীরা ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকা সত্ত্বেও টানা ৫৫ মিনিট কথা বলার সুযোগ পাবেন। এতে র‍্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। ফলে, ব্যবহারকারীরা এখন ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের (রম) পাশাপাশি, ১৬ জিবি (৮ জিবি + ভার্চ্যুয়াল ৮ জিবি) র‍্যাম টার্বো টেকনোলজি উপভোগ করার সুযোগ পাবেন। স্ন্যাপড্রাগন ৬৮৫ সমৃদ্ধ এই ডিভাইসটিতে আলট্রা-ক্লিয়ার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর নিখুঁত ও ঝকঝকে ছবি বা ভিডিও উপভোগ করতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে। ক্ষতি থেকে চোখ বাঁচাতে এর স্ক্রিনে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন ব্যবহার করা হয়েছে। নান্দনিক এই স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইটের মতো অনিন্দ্য সুন্দর রঙে পাওয়া যাচ্ছে। 

অনার এক্স৬বি স্মার্টফোনেও অনন্য সব ফিচার ব্যবহার করা হয়েছে। ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, সুবিশাল ৫,২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, ৩৫ ওয়াটের টার্বো-চার্জিং ফিচারের অনবদ্য এই হ্যান্ডসেটটির দাম মাত্র ১৪,৯৯৯ টাকা। তার ওপর, এর নতুন নিয়ে আসা পার্পল কালারের ফোনটি মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে। অনারের নতুন এই স্মার্টফোনগুলো অনবদ্য সব ফিচারের কারণে ইতোমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয় জিতে নিয়েছে। শুধু তাই নয়, অনারের সকল পণ্যে ক্রেতারা যেন আকর্ষণীয় অফার উপভোগ করতে পারেন সেজন্য, এই নভেম্বরে মাসব্যাপী উইন্টার ক্যাম্পেইন নিয়ে আসা হয়েছে। তাহলে আর দেরি কেন, সর্বাধুনিক ফিচারের দুর্দান্ত স্মার্টফোনটি এখনই সংগ্রহ করুন। 

এমএসএম / এমএসএম

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই