ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

উপজেলা প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন হয়নি

পাইকগাছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে সড়ক অবরোধ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৪-১১-২০২৪ বিকাল ৫:১

খুলনার পাইকগাছা উপজেলা প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রবিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাইকগাছা আদালত ৩ রাস্তার মোড়ে অবরোধ করে বিভিন্ন শ্লোগান শেষে বক্তব্য দেন।

বক্তব্যে শিক্ষার্থী ঝ‌তু, অর্পিতা,চাহাত,এশা,সাহাবা বলেন গত বুধবার সকাল ১০ টায় দু শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকলে , সেখানে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আমাদের সাথে আলোচনা করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের পদত্যগ করবেন বলে আশ্বাস দিলে আমরা ক্লাসে ফিরে যায়।

কিন্তু প্রধান শিক্ষিকা অদ্যাবধি পদত্যাগ করেনি। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় ৭/৫/২৪ তারিখে পাইকগাছা সরকার বালিকা উচ্চ বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন,সিলেবাস,ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ , ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা। তাই আমাদের দাবী পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় পাইকগাছা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে আন্দোলনকারীদের আশে পাশে অবস্থান করছিল।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত