বাঘায় অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেণ্ট প্রদানের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলার ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের (কারিগরি ও কৃষি) বিরুদ্ধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের অ্যাসাইনমেণ্ট প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এমনকি টাকা না দিলে শিক্ষার্থীদের অ্যাসাইনমেণ্ট দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয় প্রতিষ্ঠানটির তরফ থেকে। আবার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া হলেও কোনো রসিদ বা ডকুমেণ্টস দেয়া হচ্ছে না। এ নিয়ে অভিভাবকদের সাথে অসদাচরণের অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক মিজানুর রহমান বাঘা উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগের অনুলিপি দিয়েছেন মিজানুর রহমান। এছাড়া এ ঘটনায় পৃথকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহয়িার আলম বরাবর আরেকটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে উপজেলার মশিদপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান উল্লেখ করেন, আমি পেশায় একজন সাধারণ কৃষক। আমার ছেলে মো. হাসানুর রহমান (দিনার) ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের (কারিগরি ও কৃষি) সপ্তম শ্রেণির নিয়মিত ছাত্র। কিন্তু দুঃখের বিষয়, করোনাকালীন এই দুর্যোগের মধ্যে আমার ছেলে ১৩তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিতে মঙ্গলবার প্রতিষ্ঠানে যায়। এ সময় তাকে বলা হয়, অ্যাসাইনমেন্টসহ প্রতিষ্ঠানের বেতন, সেশন চার্জ, স্কাউট ফি, বিদ্যুৎ ও আইসিটি খরচ বাবদ ৬৫৫ টাকা জমা দিতে হবে। অন্যথায় অ্যাসাইনমেন্ট দেয়া যাবে না। পরে বাধ্য হয়ে অন্যের কাছ থেকে ধারকর্জ করে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ করে আমার ছেলের অ্যাসাইনমেন্ট গ্রহণ করি, যা আমার জন্য এই মুহূর্তে আর্থিকভাবে অত্যন্ত কষ্টসাধ্য। বিষয়টি তদন্তসাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে, এ ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী অভিভাবক মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনা উপেক্ষা করে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হামিদ আমার কাছ থেকে ছেলের অ্যাসাইনমেন্ট বাবদ টাকা নিয়েছেন। শুধু তাই নয়, তিনি আমার সঙ্গে অসদাচরণ করেছেন। আমি তদন্তসাপেক্ষে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের (কারিগরি ও কৃষি) প্রধান শিক্ষক আব্দুল হামিদ মুঠোফোনে বলেন, আমার কেরানি যে টাকা নিচ্ছে তা রসিদের মাধ্যমে নেয়া হচ্ছে। আমার প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেয়ার বৈধতা রয়েছে বলেও জানান তিনি। প্রতিবেদককে বলেন, আগামীকাল এসে যত রসিদ লাগে নিয়ে যেও বা দেখো, আর তোমার যা খুশি তাই লিখে সংবাদ প্রকাশ করতে পারো।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মণ্টু বলেন, বিষয়টি আমি শুনেছি। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে রসিদের মাধ্যমে টাকা গ্রহণ করা হয় বলে আমি জানি। সরকারি নির্দেশনায় আছে ছাত্র-ছাত্রীদের কাছে থেকে বেতনসহ অন্যান্য টাকা নেওয়া যাবে। আমি নিজে পড়েছি ওই নির্দেশনাটি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজর মাহমুদুল হাসান জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কাশেম ওবাইদ বলেন, ইসলামী একাডেমী স্কুল অ্যান্ড কলেজের টাকা নেয়ার বিষয়ে কোনো অভিভাবক আমাকে লিখিত অভিযোগ করেননি। তবে একজন বলেছেন, তার ছেলে প্রতিবন্ধী, তার পরেও অ্যাসাইনমেন্টের নামে ৬০৫ টাকা নিয়েছে। আমি মনে করি বাঘার অভিভাবকরা সচেতন নন, যদি সচেতন হতেন তাহলে আমাকে লিখিত জানাতেন প্রতিষ্ঠান অতিরিক্ত টাকা নিচ্ছে। তবে সেশন চার্জ, মাসিক বেতন করোনাকালীন সময়েও নিতে পারবে ফ্লেক্সিবুলভাবে রসিদের মাধ্যমে। আ্যাসাইনমেন্ট বাবদ কোনো টাকা নিতে পারবে না।
এমএসএম / জামান
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.