ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রাজধানীর আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে রিকশাচালকদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ১২:১৪

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিনের মতো আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা। 

আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। 

ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, আজও আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকরা রাস্তা অবরোধ করেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে যানচলাচল ব্যাহত হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মিরপুর ১০ নম্বর থেকে যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

এদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে আজ একটি আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর আজ শুনানি হতে পারে।

এর আগে বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেলচালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়।

T.A.S / T.A.S

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম