শরিয়তপুর জেলায় পূবালী ব্যাংক পিএলসি.-এর ৩টি “ইসলামিক ব্যাংকিং কর্ণার”-এর উদ্বোধন
একই ছাতার নিচে সকল সেবা প্রদানের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি.-এর শরীয়তপুর শাখা, ভোজেশ্বর বাজার শাখা ও আঙ্গারিয়া উপশাখায় “ইসলামিক ব্যাংকিং কর্ণার”-এর শুভ উদ্বোধন হয়েছে | আজ ২৪ শে নভেম্বর, ২০২৪ । উক্ত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি.-এর উপ-মহাব্যবস্থাপক ও ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান সরদার । উদ্বোধনী অনুষ্ঠান তিনটিতে সভাপতিত্ব করেন যথাক্রমে পূবালী ব্যাংক পিএলসি., শরীয়তপুর শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পাল, ভোজেশ্বর বাজার শাখার ব্যবস্থাপক শামীম আহম্মেদ ও আঙ্গারিয়া উপশাখার ব্যবস্থাপক রাকিবুল হাসান । সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানসমূহ শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে অঞ্চল প্রধান প্রচলিত ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বর্তমান সময়ে ব্যাংকিং খাতে পূবালী ব্যাংকের সুদৃঢ় অবস্থান তুলে ধরেন ও সর্বোচ্চ ভালো সেবা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সকল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের শরীয়তপুর শাখা, ভোজেশ্বর বাজার শাখা ও আঙ্গারিয়া উপশাখার গ্রাহকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাজারের প্রসিদ্ধ ব্যবসায়ীবৃন্দ। উক্ত অনুষ্ঠানসমূহে গ্রাহকগণ পূবালী ব্যাংকের বর্তমান সুনাম ও সেবায় সন্তুষ্টি প্রকাশ করেন । উপস্থিত শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ফিতা কাটার মাধ্যমে কর্ণারসমূহের শুভ উদ্বোধন ঘোষনা করা হয় ।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান