আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই’
আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে ঢাকা! প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। যে কারণে ভোগান্তিতে ভুগছে সাধারণ মানুষ।
সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকেরা। ফলে ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়েছে।
এরই মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চে করছে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কেও যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠাট্টা’ করেই একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শাওন লিখেছেন, ‘আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নাই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না!’এরপর এই অভিনেত্রী লেখেন, ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেট-এর একটি অ্যাপ তৈরী করার দাবী জানাচ্ছি।’
শাওনের সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, আজকের দিনের প্রথম ভাগের আপডেট- ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাংচুর ও লুট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবারও নিজেদের দখলে নিয়েছে শ্রমিকরা।
সেই মন্তব্যের জবাবে খানিকটা মজা করে শাওন লিখেছেন, যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!’
এমএসএম / এমএসএম
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ