ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১-৯-২০২১ দুপুর ৩:৪১

নানান আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে ডুয়েট ডে-২০২১ উদ্যাপিত হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ডুয়েট ডের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি।

এ সময় অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এর আগে সূর্যোদয়ের সময় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

‘মুজিব শতবর্ষের অঙ্গীকার/প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গড়বার’- এই স্লোগানকে উপজীব্য করে উদযাপিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, শিক্ষা ও গবেষণায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ অনুসরণ করে আজ বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু ড. কুদরত-ই-খুদা কমিশনের মাধ্যমে শিক্ষা ও প্রযুক্তি বিষয়ে যে নির্দেশনা প্রদান করেছিলেন, তার মাধ্যমে আজ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট দিয়েছে। তাই আমাদের যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থার কারিকুলাম প্রণয়ন করতে হবে। নানা চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে ডুয়েট সেরাদের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমি আশা করি, ডুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে মেধা ও যোগ্যতার মাধ্যমে দেশে-বিদেশে আরো সুনাম অর্জন করবেন। 

এ সময় অনুষ্ঠানের সভাপতি উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান বলেন, আজ অত্যন্ত খুশি ও আনন্দের দিন। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বর্তমান সরকার যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়েছে তা বাস্তবায়নের জন্য প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই উন্নত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষা ও গবেষণায় আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকের অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ডুয়েটকে আরো এগিয়ে নেয়ার জন্য সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান। 

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ ডুয়েট প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কালের পরিক্রমায় আজ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে। ২০০৩ সাল থেকে আজ পর্যন্ত আমরা এই ১৮ বছরে ডুয়েটকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যে অর্জন করতে পেরেছি, ভবিষ্যতে শিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে ডুয়েটকে আরো কয়েকগুণ এগিয়ে নেয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

গাজীপুরের কাশিমপুরে জমি নিয়ে বিরোধ: হামলা, ভাঙচুর ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

নালিতাবাড়ীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফলমেলা

গোদাগাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষ বিতরণ

মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে জগদল উচ্চ বিদ্যালয়ে ক্লাস বাদ দিয়ে মানববন্ধন করার অভিযোগ

রায়গঞ্জে সংস্কার হলো করতোয়া নদীর ঝুঁকিপূর্ণ সাঁকো

সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে যুবক, জিম্মি করে টাকা আদায়: চক্রের তিন সদস্য গ্রেপ্তার

কুতুবদিয়ায় ১৫ মাসেও পৌঁছায়নি বরাদ্দকৃত ভেটেরিনারি মোবাইল ক্লিনিক, অবহেলায় খামারিরা

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন নিহত -১, ক্ষতি কোটি টাকা

তেঁতুলিয়ায় ৪৭৭ পরিবার পেল ফ্যামিলি কার্ড

মনপুরায় ৭.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের টেন্ডার আহ্বান

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মদ ভেবে বিষপানে এক গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু