ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ভূমি কর্মকর্তা নিহত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ৪:৬

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে কমজাতলা এলাকায় এনা পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার ২৫ নভেম্বর সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করলেও  ড্রাইভার পলাতক রয়েছে।

পটুয়াখালী জেলা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ মাহবুব উজ্জ্বল জানান কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা (ঢাকা মেট্র- ব- ১২১৪৭২) এনা পরিবহনের একটি বাসের সাথে কলাপাড়াগামী একটি মোটরসাইকেলের (পটুয়াখালী ল- ১১-২৫৭০) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলেই মোঃ গোলাম মাওলা নামের এক মোটরসাইকেল আরহী মৃত্যুবরন করেন।

মোঃ গোলাম মাওলা পটুয়াখালী পৌরসভা এলাকার ছোট চৌরাস্তার মৃত মোঃ আব্দুল মান্নানের ছেলে। তিনি কলাপাড়া উপজেলার নয়াকাটা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) হিসেবে কর্মরত ছিলেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, এ বিষয়ে আমি ইতিমধ্যে অবহিত হয়েছি, আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওহনা করেছি।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, নিহতদের লাশ উদ্ধার করে পটুয়াখালী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান