বাঁশখালীতে সাজাপ্রাপ্ত ২পলাতক আসামীকে পুলিশে গ্রেফতার
গ্রেফতারকৃত আসামীরা হলো- উপজেলার পৌরসভার উত্তর জলদি ৩ নং ওয়ার্ড এলাকার বাদশা মিয়ার পুত্র মোঃ ইব্রাহিম (৩২), অপর আসামি একই উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাশিয়া বাড়ীর মৃত ফরিদ আহমদের পুত্র মোঃ হোসেন।
পুলিশ সুত্রে জানা গেছে, রোববার (২৪ নভেম্বর) রাতে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশনায় থানা পুলিশ সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ সঙ্গীয় ফোর্স সদস্যদের নিয়ে উপজেলার উত্তর জলদি ৩ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইব্রাহীমকে গ্রেফতার করে। একই দিনে এসআই পেয়ার আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে পুঁইছড়ি এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ হোসেনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ২পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বাঁশখালী থানায় যোগদানের পর থেকে বিভিন্ন মামলার বেশ কিছু সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও অপরাধ বিরোধী একেরপর এক সফল অভিযান পরিচালনা করে চমক দেখাচ্ছে ওসি সাইফুল ইসলাম। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকায় প্রশংসায় ভাসছেন তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি