প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া কাপ্তাইয়ের সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জোবায়েদ হোসেনকে জাবেদ গ্রেফতার করেছে। গতকাল (২৪ নভেম্বর) কাপ্তাই থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা ইউনিয়ন এর বারঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এদিকে তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে আরো একটি মামলা রয়েছে। তবে কাপ্তাই থানা পুলিশ তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত মামলায় গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ জোবায়েদ হোসেন কে গ্রেফতার করে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া প্রবাসীর স্ত্রীকে অপহরণ করার মামলায় রাঙ্গুনিয়া থানা থেকে কাপ্তাই থানায় যোগাযোগ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকা থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে প্রাইভেট কারে তুলে নিয়ে অপহরণ করেছিল কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ জোবায়েদ হোসেন জাবেদ। পরে একই দিন ওই সৌদি প্রবাসী রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করে। পরে সেই মামলাটি গত ৮ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় রূপান্তরিত হয়। এরপর থেকেই দীর্ঘদিন পলাতক ছিল প্রবাসীর স্ত্রীকে অপহরণে অভিযুক্ত এই জাবেদ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা