অবশেষে অপসারণ পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা
খুলনার পাইকগাছায় নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও অদক্ষতার অভিযোগে অপসারণের দাবিতে বিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলনের মুখে অপসারণ করা হয়েছে পাইকগাছা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরব রাণী রায়'কে।
সোমবার(২৫ নভেম্বর) আন্দোলনের চতুর্থ দিনের মাথায় উপজেলার পুরাতন পরিবহন কাউন্টারের সামনে চার রাস্তা মোড়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন বিদ্যালয়ের ছাত্রীরা। এসময় খুলনা জেলা উপপরিচালক কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. সামছুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, সহকারী পরিদর্শক বাবুল সরদার, অভিভাবক প্রতিনিধি ডা. সুজন কুমার সরকার সরেজমিনে এসে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করে প্রধান শিক্ষিকাকে অপসরণ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাবকে চলতি দায়িত্ব পালন করার নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন,শিক্ষার্থী অর্পিতা সরকার, আকসারা নেওয়াজ, জারিন তৌফা, এশা, স্বরসতী মন্ডল ও শ্রেহাসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, উপজেলার পাইকগাছা সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরব রাণী রায় প্রায় এক বছর আগে বিদ্যালয়ে যোগদান করেন। এর মধ্যে তিনি ১৫ দিন বিদ্যালয়ে হাজির থেকেছেন। অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ তিনি স্বাভাবিক মস্তিষ্কের লোক নন। তার বিরুদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও অদক্ষতার অভিযোগ দীর্ঘদিন।
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, বলেন, ছাত্রীরা আন্দোলনের সংবাদ পেয়ে জেলা শিক্ষা অফিসার সরেজমিনে এসে শিক্ষক-ছাত্রীদের সঙ্গে কথা বলে প্রধান শিক্ষকাকে অপসরণ করে ছাত্রীদের যৌক্তিক দাবি মেনে নেন। বিকেলে ছাত্রীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে বিদ্যালয়ে ফিরে যান। নতুন প্রধান শিক্ষক না আসা পর্যন্ত সিনিয়র শিক্ষক আবদুল ওহাবকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।
T.A.S / T.A.S
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন