অভয়নগরে ছাগল জবাই করে মাংস নিয়ে গেলো চোরেরা
যশোরের অভয়নগরে একরাতে দুই বাড়ি থেকে দুইটি ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা। তাছাড়া অপর একটি বাড়ির খুপি ভেঙে আটটি চিনাহাঁস চুরি করেছে চোর চক্রটি। রোববার দিবাগত রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে তিন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একতারপুর গ্রামের মতিয়ার রহমান শেখের ছেলে রবিউল ইসলামের বাড়ির গোয়াল থেকে একটি ছাগল বের করে নির্জন এলাকায় নিয়ে জবাই করে নাড়িভুঁড়ি ফেলে রেখে মাংস নিয়ে যায়। একই রাতে ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে মুরাদ হোসেনের বাড়ি থেকে আরেকটি ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে। এছাড়াও গ্রামতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমামুল ইসলামের আটটি চিনাহাঁস চুরি হয়ে গেছে। এ ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী।
উপজেলার একতারপুর গ্রামের মতিয়ার রহমান শেখের ভুক্তভোগী রবিউল ইসলাম বলেন, আমার বড় একটি দাঁড়ি ছাগল জবাই করে মাংস নিয়ে গেছে। তারা মাংস নিয়ে গেছে এবং নাড়িভুঁড়ি ফেলে রেখেছে।
উপজেলার একতারপুর গ্রামের জমির বিশ্বাসের স্ত্রী মরিয়ম বেগম বলেন, প্রতিবছর শীতের সময় আমাদের গ্রামে চুরি বৃদ্ধি পায়। এর আগে আমার ছাগল ও হাঁস চুরি হয়েছে। আমি এই চোরদের দ্রুত ধরার জন্য পুলিশের সহযোগিতা চাচ্ছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত