ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে বনের জমি থেকে অবৈধ কলোনী উচ্ছেদ


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ৩:৪০

গাজীপুরে যৌথ বাহিনীর উদ্যোগে বনবিভাগের জমি উচ্ছেদ অভিযানে ৭ একর জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইজ্জতপুর গ্রাম এলাকায় এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ এ তথ্য জানান।

বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগের জমি অবৈধভাবে দখলদারিত্বের বিরুদ্ধে যৌথ বাহিনীর উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে বন বিভাগের ৭একর জমি উদ্ধার করা হয়।উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা, গাজীপুরের পোড়াবাড়ি ওয়াইল্ড লাইফ সেন্টার, ৪৬ ডিভ লকেটিং আর্টিলারী ক্যাপ্টেন অর্ণব, শ্রীপুর থানা ইনস্পেকটর অপারেশন নয়ন কর প্রমুখ।

উচ্ছেদ অভিযান পরিচালনা কালীন কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি এবং এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে বন বিভাগ হতে জানায়।

T.A.S / T.A.S

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান