ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ওলামা দলের আহ্বায়ক হাফেজ মুছা সদস্য সচিব মাও আজাদ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৭-১১-২০২৪ বিকাল ৫:৫

বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের পাইকগাছা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের ১৮ সদস্য বিশিষ্ট কমিটিতে আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুছাকে আহ্বায়ক ও মাও আবুল কালাম আজাদ আজাদকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা উলামা দলের সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুছা’র সভাপতিত্বে ও সদস্য সচিব মাও আবুল কালাম আজাদের সঞ্চালনায় এক কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি ডা. আব্দুল মজিদ। প্রধান বক্তা ছিলেন, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি আলহাজ্ব হাফেজ মাও. ফারুক হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা উলামা দলের সহ-সভাপতি হাফেজ মতিউর রহমান, ডুমুরিয়া উলামা দলের সভাপতি হাফেজ মাওলানা খলিলুর রহমান। আরো বক্তব্য রাখেন, সাবেক জেলা সদস্য আলাউদ্দিন রাজা, যুবদল নেতা এসএম মোহর আলী, নাজমুল হুদা মিন্টু, মোঃ হুরায়রা বাদশা প্রমুখ।

সম্মেলন শেষে গত সপ্তাহে খুলনা জেলা শাখা কর্তৃক আলহাজ্ব হাফেজ মোঃ আবু মুছা কে আহ্বায়ক ও মাও. আবুল কালাম আজাদকে সদস্য সচিব করে পাইকগাছা উলামা দল শাখার ১৮ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা উলামা দল শাখার কমিটি অন্যান্যরা হলেন, সহ সভাপতি কারী কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ক্বারি ইদ্রীস আলী, কোষাধ্যক্ষ মাওলানা বাহরুল আলম, সাংগঠনিক সম্পাদক, মোঃ নাজমুস শাহাদাত, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ শাহীন আলম, প্রচার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওঃ আশরাফ আলী, দপ্তর সম্পাদক, মোঃ ইয়াছিন আলী, সহ দপ্তর সম্পাদক মোঃআকবার সানা, সদস্য মোঃ আকবার মোড়ল, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ রেজাউল করিম।

T.A.S / T.A.S

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত