শাকিবের প্রিয়তমা দেবের ‘মনের মানুষ’!
টালিউডে আসছে দেব অভিনীত নতুন ছবি ‘খাদান’। ইতোমধ্যে ছবির দুটি গান প্রকাশ্যেও। কিন্তু সেখানে দেখা মেলেনি মেগাস্টার শাকিব খানের প্রিয়তমা খ্যাত নায়িকা ইধিকা পালের। যে কারণে খানিকটা হতাশ অভিনেত্রীর ভক্তরা। অথচ ‘খাদান’-এ দেব-ইধিকার রোম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন সবাই।
এরই মধ্যে বুধবার ইধিকার সঙ্গে আলাপ করিয়ে দিলেন দেব। ছবিতে লতিকার চরিত্রে অভিনয় করেছেন এই নায়িকা। বোঝা গেল ‘খাদান’-এর পোস্টার দেখেই। সেখানে ইধিকার দেখা মিলল 'পাশের বাড়ির মেয়ের' লুকেই। সালোয়ার কামিজ, খোলা চুল আর ছোট টিপে মানানসই ইধিকা।
লতিকার চরিত্রটা ঠিক কেমন হবে, তার আভাসও দিয়েছেন অভিনেতা-প্রযোজক দেব। ক্যাপশনে লেখা- ‘মনের মানুষ, প্রাণের মানুষ, সুখ-দুঃখের সাথী, হাত ধরে সে চলার পথে, ভুলে কান্না হাসি।’
জানা গেছে, ভালো-খারাপ সব পরিস্থিতিতেই হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা। কাছের মানুষের আগলে রাখে লতিকা, মুড়ে রাখে ভালোবাসায়। যে ভালোবাসতে জানে, কিন্তু প্রয়োজনে কঠোর হতেও পারে। হাসিমুখে সব পরিস্থিতির মোকাবেলা করতে পারে লতিকা।
হালে দেবের বিপরীতে ছোটপর্দার একাধিক নায়িকার দেখা মিলেছে। ইধিকাও তার ব্যতিক্রম নয়। বলে রাখা, টেলিভিশন ধারাবাহিকে কাজ করে নজরে এসেছিলেন ইধিকা।
এদিকে ‘প্রিয়তমা’ ছবিতে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে ইধিকার জুটি বেশ সাড়া ফেলেছিল। এবার দেব-ইধিকার রসায়ন দেখতে মুখিয়ে দর্শকেরা।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...