ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ব্যাটে-বলে মেয়েদের দুর্দান্ত জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২৪ বিকাল ৭:১৭

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুর্দান্ত ক্রিকেট খেলেছে বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন তারা। শারমিন সুলতানা সেঞ্চুরি ছোঁয়া ইনিংস খেলেছেন। রান পেয়েছেন ওপেনার ফারজানা হক। বল হাতে সুলতানা আক্তার, মারুফা খাতুনরা করেছেন বাজিমাত। বাংলাদেশ নারী দলও পেয়েছে ১৫৪ রানের বড় জয়।

বুধবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে পায় ৫৯ রান। মুর্শিদা খাতুন ৩৮ রান করে ফিরে যান। দ্বিতীয় উইকেট জুটিতে ১০৪ রান যোগ করে বাংলাদেশ। সাজঘরে ফেরার আগে ওপেনার ফারজানা হক খেলেন ১১০ বলে ৬১ রানের ইনিংস।

তবে ব্যাটারদের মধ্যে সেরা ইনিংসটা খেলেছেন তিনে নামা শামীমা আক্তার। তিনি ৮৯ বলে ৯৬ রান করে আউট হন। ১৪টি চার আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা ২৮ ও স্বর্ণা আক্তার ১৩ রান যোগ করেন। বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান করে।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২৮.৫ ওভারে মাত্র ৯৮ রান তুলে অলআউট হয়েছে। আইরিশ মেয়েদের পক্ষে ওপেনার সারাহ ফোরবেস ২৫ রান করেন। চারে নেমে অর্লা প্রিন্ডারগাস্ট ১৯ ও লাউরা ডিলানি ২২ রানের ইনিংস খেলেন।

তাদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন বাংলাদেশের তিন বোলার। এর মধ্যে সুলতানা খাতুন ৮.৫ ওভার হাত ঘুরিয়ে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। পেসার মারুফা ৪ ওভার বোলিং করে নেন ২ উইকেট। নাহিদা আক্তার নেন ২ উইকেট। ওপেনারসহ দলটির তিন ব্যাটার রান আউট হয়েছেন।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা