বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি তৌহিদুল জেলহাজতে
রাজধানীর সায়েদাবাদ জনপদ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ট্রাক চালক শাহীন হত্যা মামলার এজাহার নামীয় আসামী সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ) ও সাবেক খাদ্য মন্ত্রী আমীর হোসেন আমুর সহযোগী তৌহিদুল ইসলাম রানাকে (৫৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। মঙ্গলবার বিকেলে গুলশান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। দীর্ঘ দিন যাবৎ তৌহিদুল পলাতক ছিল।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ট্রাক চালক শাহীন হত্যার ঘটনায় নিহতের ৬ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী স্বপ্না বেগম ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন। তৌহিদুল ১৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাবেক ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান ও সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুর নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র - জনতার উপর হামলা চালিয়ে আহত ও হত্যাকান্ড ঘটায়।
তাছাড়া অর্থ দিয়ে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাবের) এর দুনীতি, অপকর্ম ও অর্থ পাচারের সহযোগী। ভূমি মন্ত্রনালয়ের ডিজিটাইজেশনের কাজের ভূয়া প্রতিষ্ঠান এবং দুর্নীতির মাধ্যমে সরকারের হাজার হাজার কোটি টাকা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দুবাইয়ে পাচারের অন্যতম সহযোগী। সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমুর সাথেও তৌহিদের অবৈধ ও অনৈতিক লেনদেন ছিল।
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক মহশিন হোসাইন তৌহিদুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালক শাহীন হত্যা মামলার ৩৪ নম্বর এজাহার নামীয় আসামী তৌহিদুল। দীর্ঘদিন যাবত সে পলাতক ছিল। মঙ্গলবার বিকেলে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এস আই মাহমুদুল হাসান আজ বুধবার তাকে ঢাকার ২৮ নম্বর আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন
জামিল আহমেদ / জামিল আহমেদ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ