ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে পাথালিয়ার পিঠা গার্ডেন থেকে মৃতদেহ উদ্ধার


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ১১:৫৮

গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাথালিয়া এলাকার ঢাকা খুলনা মহাসড়কের পাশে অবস্থিত পিঠা গার্ডেন নামক এক রেস্তোরাঁ ও আবাসিক হোটেল থেকে টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ইউনিয়নের পার ঝনঝনিয়ার এমদাদ শেখের ছেলে ফেরদাউস শেখের(৪৫) লাশ উদ্ধার করেছে । বুধবার ২৭নভেম্বর দুপুরে গোপালগঞ্জ সদর থানার পুলিশ।

বিগত কিছুদিন ধরে এই পিঠা গার্ডেনের নানা ধরনের অপকর্মের কাহিনী গোপালগঞ্জের সাধারণ মানুষের অজানা নয়। এই পিঠা গার্ডেন হয়েছে অবৈধ কারবারের আস্তানা। এখানে অবৈধ নারী ও নেশার অভয় অশ্রম। এই সকল কর্মকাণ্ড প্রশ্রয় দিয়ে এই রেস্টুরেন্টের মালিক হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। জানা যায় এই পিঠা গার্ডেনের মালিক ইন্জিনিয়ার ফারুক।

এ ব্যপারে জানার জন্য ইন্জিনিয়ার ফারুকে তার মুঠোফোনে বার বার ফোন করে বন্ধ পাওয়া যায়। তার মুঠোফোনের নাম্বার টি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের নিকট হতে নেওয়া হয়।বিশ্বস্ত সূত্রে জানা যায় তিনি রেস্টুরেন্টের একটি রুমেই অবস্থান করে। লাশ পাওয়ার পর সে আত্মগোপন করেন বলে ধারণা করা হচ্ছে।ঘটনা স্থলে গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মাদ সাজেদুর রহমানকে পাওয়া যায় এ ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, রুম থেকে যে লাশ পাওয়া যায়, তার পাশে সেক্স করার বিভিন্ন সরঞ্জাম ও ঔষধ পাওয়া যায়, ওখানে নারীর ভাঙ্গা চুরিও পাওয়া যায়, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সেক্সের ঔষুধের ওভার ডোজের কারণে তার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই।প্রাথমিক তদন্ত শেষে ফেরদাউসের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত