ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রেলওয়ের চৌকস ও দক্ষ মহাপরিচালক সরদার শাহাদাত আলীকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করার দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ১২:৫২

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী আগামী ০৮/১২/২০২৪ তারিখে পিআরএল এ গমন করবেন। অবসর গ্রহণের পর তার দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

২৭ নভেম্বর ২০২৪ বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিশেষায়িত কারিগরি প্রতিষ্ঠান। দেশের গণপরিবহণ ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষায়িত এই প্রতিষ্ঠানে দীর্ঘ ৩০ বছর রেলওয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের ফলে তিনি বিভিন্ন কাজে অমূল্য দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি দীর্ঘ চাকুরি জীবনে বিভিন্ন স্তরের পদে কর্মরত থেকে রেলওয়ে অপারেশন, বাজেট ব্যবস্থাপনা, রেল নেটওয়ার্ক, বাণিজ্যিক কার্যক্রমসহ বিশেষায়িত কার্যক্রম সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, স্টোরস ম্যানেজমেন্ট এবং পরিবহন ও বাণিজ্যিক ব্যবস্থাপনা সম্পাদনের মাধ্যমে মহাপরিচালক পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়া সকল মন্ত্রণালয়ে যে কাউকে উপদেষ্টা করা হয়,যার কারণে নেতিবাচক প্রভাব পরে।
বর্তমান রেলওয়ে মহাপরিচালক অবসরের সাথে সাথে বর্তমান অন্তবর্তি সরকারের রেলপথ মন্ত্রনালয়ের দায়িত্ব দিলে অল্প সময়ের মধ্যে রেলপথের সুফল বয়ে আনবে বলে মনে করছি। 
বর্তমান রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা কয়েকটি মন্ত্রনালয়ের দায়িত্বে থাকায় তিনি প্রয়োজনীয় সময় দিতে পারেন না। সরদার শাহাদাত আলীকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হলে তিনি বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে অসামান্য অবদান রাখতে সক্ষম হবেন। 

এমএসএম / এমএসএম

ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ

লিথি গ্রুপের ৫টি কারখানা বন্ধ: মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পাওনার দাবিতে সংবাদ সম্মেলন

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশি ফেরত

মাদক নিয়ন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে : জেলা পরিষদ প্রশাসক

ঢাকা মহানগর দক্ষিণ এনডিএম-এর ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

ডিএমপির তিন থানায় নতুন ওসি

আগাস্টের মধ্যে বকেয়া ও এমপিও প্রজ্ঞাপনের দাবি: জাতীয় প্রেসক্লাবে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

গুলশান লেক ও ইউআরপি ভবন এলাকায় পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত

ইডিসিএলে অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ওএমএসে ফিরেছে গতি রাজধানীতে স্বস্তির বার্তা

ইডি শাহজালালের তৎপরতায় তদারকিতে গতি, চাপে প্রোটোকল কোম্পানিগুলো

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির