বাংলাদেশের ওয়ানডে দলে যুক্ত হলেন আরেক ক্রিকেটার
আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে বাজিমাত করেছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে নিগার সুলতানা জ্যোতিরা।
শেষ দুই ওয়ানডের জন্য দলে যুক্ত হলেন উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন যুক্ত হওয়া দিলারা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন।
জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলেছেন দিলারা। এক ইনিংসে ব্যাট করে মোটে ৮ রান করেছিলেন তিনি। নতুন করে ৫০ ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন টাইগ্রেস এই ব্যাটার।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, দিলারা আক্তার।
স্ট্যান্ডবাই : দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি