নতুন পরিচয়ে আসছেন ক্যাটরিনা
বলিউডের বিউটি কুইন ক্যাটরিনা কাইফ। তার রূপের গুণ না যতটা, অভিনয়ে অতটাও গুণবতী নন অভিনেত্রী-এমনটি দাবি অনেক অনুরাগীদের। বলিউডে পা রাখার পর থেকেই এই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
সমালোচকদের দাবি, সালমান খানের হাত ধরেই নাকি বলিউডে বেড়ে উঠেছেন ক্যাটরিনা। শুধু তাই নয়, সালমান, এমনকী পরে রণবীরকেও ভাঙিয়ে নাকি বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন ক্যাটরিনা। যদিও এসব সমালোচনাকে পাত্তা দেননি ক্যাটরিনা। বরং নিজেকে বার বার প্রমাণ করতে এগিয়ে গেছেন।
তবে এরই মধ্যে ক্যাটরিনাকে নিয়ে এল এক নতুন খবর। শোনা যাচ্ছে, অভিনয়কে বিদায় জানিয়ে এবার নাকি পরিচালনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন ক্যাটরিনা! তবে অভিনয় কি সত্যিই ছাড়ছেন কি না, সে বিষয়টি স্পষ্ট নয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বরফের মধ্যে অ্যাকশন অবতারে ক্যাটরিনা। যার এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।
ভিডিও প্রসঙ্গে জানা গেছে, এই ছবির পরিচালক ক্যাটরিনা! তবে কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ক্যাটরিনা। তবে ধারণা করা হচ্ছে, নতুন বছরে নিশ্চয়ই কোনো বড় চমক দিতে চলেছেন বলিউডের এই বিউটি কুইন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...