ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কাপ্তাই শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৩:৩০

রাঙামাটির কাপ্তাই সেনাজোন অটল ছাপ্পান্ন কর্তৃক পরিচালিত শিশু নিকেতন স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকালে কাপ্তাই শিশু নিকেতনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়েছে। শিশু শিক্ষার্থীরা নানা রঙের পোশাকে সু-সজ্জিত হয়ে নাচ, গান ও আনন্দের মাধ্যমে বার্ষিক ক্লাস পার্টি পালন করে। এছাড়া এই আয়োজনে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকরাও শিশুদের সাথে আনন্দ উৎসবে সামিল হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করে কাপ্তাই ডিজিএফআই শাখার অধিনায়কের স্ত্রী মিসেস মোসাম্মৎ জিবুন নেছা চৌধুরী, কাপ্তাই অটল ছাপ্পান্ন অধিনায়কের স্ত্রী মিসেস সুর্বনা মারিয়াম, উপ-অধিনায়কের স্ত্রী মিসেস তানহা আমিন মোবাশ্বেরা ও শিশু নিকেতন অধ্যক্ষা রেহানা আক্তার রেখাসহ প্রমুখ। 

পরে শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অটল ছাপ্পান্ন কাপ্তাই সেনাজোন অধিনায়ক লেঃ কর্ণেল নুর উল্লাহ জুয়েল পিএসসি। এসময় তিনি বলেন, শিশু নিকেতন স্কুলে ক্লাস পার্টির মাধ্যমে শিশুরা যেভাবে আনন্দ উৎসব করেছে তা আসলেই প্রশংসনীয়। আগামীতেও 
লেখাপড়ার পাশাপাশি সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি আহবান জানান। এসময় অটল ছাপ্পান্ন উপ-অধিনায়ক ফয়েজ আহমদসহ বিভিন্ন অফিসার, শিক্ষক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা