ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

শৈলকুপায় মানিককে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে :পরিবারের সংবাদ সম্মেলন


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি  photo শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৩:৪৮

ঝিনাইদহের শৈলকুপায় ভিডিও ক্যামেরা ব্যবসায়ী মানিকের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গত ২৫ নভেম্বর তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

মানিককে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার বড় ভাই মনিরুল ইসলাম।আজ বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মানিক এর  স্ত্রী ও দুই সন্তানসহ অন্যান্যরা।

লিখিত অভিযোগে মানিকের বড় ভাই মনিরুল ইসলাম বলেন, ২৪ নভেম্বর পৌর এলাকার ফাজিলপুর ব্রীজের পাশে সাজ্জাত হোসেনের চায়ের দোকানে মানিক চা খেতে যায়। এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে মানিকের সাথে সাজ্জাতের কথাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ফাজিলপুর গ্রামের জাহাঙ্গীরে ছেলে সাজ্জাত হোসেন, লালু শেখের ছেলে সাহেব আলী, সমসের আলীর ছেলে আমজাদ হোসেন এবং বিজুলিয়া গ্রামের জমির শেখের ছেলে আকমল শেখ তাকে বেপরোয়া মারধর করে মাটিতে ফেলে দেয় এবং হত্যার হুমকি দেয়। এ সময় মানিকের ব্যক্তিগত মোবাইল কেড়ে নেয় হামলাকারীরা। মোবাইল ও মেমোরিকার্ড ফেরত চাইলে হত্যার হুমকি দেয় তারা। এঘটনার পর মানিক নিজ প্রতিষ্ঠানে ভিডিও এডিটিং এর কাজ করতে থাকে। ঐ দিন রাতে সে বাড়ি যায় নি। পরে ২৫ নভেম্বর সোমবার সন্ধায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মানিকের মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।

মৃত মানিক ৯নং মনোহরপুর ইউনিয়নের হাজরামিনা গ্রামের কিতাবুদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে মনিরুলের দাবী মানিক পরিকল্পিত হত্যার শিকার। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে চাই  পরিবারের সদস্যরা।

T.A.S / T.A.S

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি