ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নিরংকুশ বিজয় লাভ করেছে। নির্বাচনে ১৯০ ভোট পেয়ে মোঃ কাজী ইকরামুল হক আলম সভাপতি ও ১৭৬ ভোট পেয়ে আব্দুর রশীদ বিশ^াস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। এছাড়া সহ-সভাপতি পদে ১৭৪ ভোট পেয়ে কাজী আলাউল হক আলো, ১৮৫ভোট পেয়ে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোট ১৭টি পদের মধ্যে ১৭ টিতেই বিজয় অর্জন করেছে বিএনপি- জামায়াত সমর্থীত প্রার্থীরা। বৃহস্পতি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে বারভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ পদের মধ্যে সভাপতি সহ ১১ পদে বিএনপি এবং সাধারণ সম্পাদক সহ ৬পদে জামায়াত সমর্থিত প্রার্থী জয় লাভ করেছে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ তুলে বুধবার বিকালে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নির্বাচনে আশরাফুল আলম-২ হিসাব নিরীক্ষক, মুশফিকুর ওয়ালিদ ইমরোজ সাহিত্য সংস্কৃতি গ্রন্থগার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আনোয়ারুল কবির ক্রীড়া ও প্রমোদ সম্পাদক, মোর্শেদ ইমাম ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক এবং মোঃ মোশারফ হোসেন, মোঃ দবির হোসেন, মোঃ আবু তালেব, মোঃ আবু তৈয়ব, মোঃ শামসুজ্জামান লাকী, মোঃ আনোয়ারুল বাশার স্বপন, সাবিনা ইয়াসমিন, ইহসান উল্লাহ ও সরদার মোঃ মনিরুল ইসলাম মিলটন সদস্য নির্বাচিত হয়েছেন।
এ্যাডভোকেট তারিকুল আলম প্রধান নির্বাচন কমিশনার, এ্যাডভোকেট পান্না বিশ^াস ও এ্যাডভোকেট রাকিবুল হাসানসহ তিন সদস্যের নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করেন।
নির্বাচনে মোট ৩২০ জন ভোটারের মধ্যে মোট ২০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিএনপি জামায়াত ঐক্য পরিষদের সবুজ প্যানেলে ১৭ জন, আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী পরিষদ প্যানেলে ১৭ জন ও স্বতন্ত্র গণতান্তিক ঐক্য ফ্রন্ট প্যানেলে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান