রোনালদোর জোড়া গোলে আল নাসরের সহজ জয়
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আরও একবার জ্বলে উঠলেন ঘরের মাঠে। দামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পেয়েছে আল নাসর।
শুক্রবার ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে ২-০ গোলে হারায় আল নাস্র। দুই অর্ধে গোল দুটি করেন রোনালদো।
ম্যাচের শুরুর দিলেই দলকে এগিয়ে দেন রোনালদো। গোল পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আল নাসরের দর্শকদের। ম্যাচের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আবারও জালের দেখা পান রোনালদো। ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। ৩৯ বছর বয়সী তারকার ক্যারিয়ার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি।
এর আগে ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় দামাক। ফলে ফেরার আর পথ ছিল না তাদের।
সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের স্বাদ পেল আল নাস্র। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে।
এমএসএম / এমএসএম
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল
এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি