চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বিজেপির গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে
খুলনার পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপির সাম্প্রতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি, অধ্যাপক-সাংবাদিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হাই শিকদার বলেন, ইসকন দিয়ে ভারতের বিজেপি গভীর ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের হিন্দু-মুসলিম সবাইকে দেশ প্রেমের মাধ্যমে কঠোর জবাব দিতে হবে। এদেশে একই সময় মসজিদে আজান হয়, মন্দিরে উলু ধনী বাজে। কোন অবস্থায় সম্প্রতি নষ্ট যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মনে রাখতে হবে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। যেকোন সময় ছোবল দেওয়ায় চেষ্টা করছে। বিএনপি কখনো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটতরাজ সমর্থন করে না। বিএনপিতে কোন অপরাধীর জায়গা নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সকল অপশক্তি রুখতে হবে। তিনি আরো বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সংখ্যলঘু, ব্যবসায়ী ও শিল্পপতিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণের জানমাল নিরাপত্তায় সকলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তবেই এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে পাইকগাছা পৌরসভা চত্বরে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বির্নিমানে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি'র উদ্যোগে সমাবেশে উপজেলা বিএনপি'র সভাপতি ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক খুরশিদ আলম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের (প্রোগাম) ডাইরেক্টর বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী।
অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাবেক কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এড: সাইফ উদ্দিন সুমন, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এড: আব্দুস সাত্তার, উপজেলা মহিলা দলের আহবায়ক লক্ষী রানী, পৌর মহিলা দলের আহবায়ক এড: রেশমা শারমিন আঁখি, শ্রমিক দলের আহবায়ক সরদার ফারুক আহমেদ, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবনেতা মোহর আলী, তাঁতি দলের আহবায়ক এটিএম মইন উদ্দিন শিমুল ছাত্রদলের সভাপতি সরজিত ঘোষ দেবেন, যুব নেতা হুরায়রা বাদশা প্রমুখ।
এসময় সম্প্রতির সমাবেশ স্থলে হাজার হাজার নেতাকর্মীর সমাগম ঘটে। নেতাকর্মী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা: আব্দুল মজিদকে খুলনা ০৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে পাওয়ার দাবিতে শ্লোগান দিতে থাকে।
T.A.S / T.A.S
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন