ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

খুলনায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে জখম


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৩০-১১-২০২৪ দুপুর ১১:৫৩

খুলনা মহানগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আমির হোসেন মোল্লাকে গুলি এবং কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা নগরীর টুটপাড়া তালতলা হাসপাতালের সামনে এ ঘটনটি ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে পরিবারের লোকজন তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন।  তবে এ ঘটনায় অত্র এলাকায় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। আমির হোসেন মোল্লা খুলনা সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আমান উল্লার ছোটভাই। তাছাড়া তিনি খুলনা মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তালতলা হাসপাতালের সামনে কেরাম টুর্নামেন্ট চলছিল। স্থানীয় একটি মসজিদে এশার নামাজ আদায় করে তিনি সেখানে উপস্থিত হন। রাত সাড়ে ১০ টার দিকে বাড়ি ফেরার পথে অপরিচিত কিছু লোক তাকে লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয় একজন মুদি দোকানী জানান, আনুমানিক সাড়ে ১০টার দিকে ৪ রাউন্ড গুলির শব্দ শুনতে পাই। অকে মানুষ গুলির শব্দ শুনে ছোটাছুটি করছিলো। পরে হামলাকারীরা পালিয়ে গেলে কিছু লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খুলনা থানার অফিসার ইনচার্জ মনির উল গিয়াস বলেন, রাতে সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মহানগরীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় অনুসন্ধান চলছে। বিস্তারিত পরে জানাত পারবেন বলে তিনি জানান।

T.A.S / T.A.S

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত