‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না’
ঢালিউডে নায়িকা হিসেবে হাতে গোনা কয়েকজন প্রতিষ্ঠিত হতে পেরেছেন। তাদের একজন মাহিয়া মাহি। দর্শকের কাছে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। তার অভিনীত নারীকেন্দ্রিক একাধিক সিনেমার সাফল্যই সেটার প্রমাণ।
এখন কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন।
সম্প্রতি মাহিয়া মাহি তার ফেসবুক আইডি ও পেজে একসঙ্গে ১৫টি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছে।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, খোলা চুল খোশ মেজাজে কোন এক রেস্টুরেন্টে কফি ও কেট খেতে গেছেন। এ সময় তার পরনে রয়েছে ধূসর রঙের টি-শার্ট। মাহির হাসি ও চোখের চাহনি যেন ভক্তদের মনে দাগ কেটেছে।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আবার বেশি ছবি আপলোড করতে পারি না।’ কমেন্ট বক্সে মনি আক্তার লিখেছেন, ‘ইশ্ ক্যাপশনটা তে কেমন যেন মিথ্যার ছোঁয়া আছে, তবে অসাধারণ লাগছে।’
হালিম সরকার নামে এক নেটিজেন বলেন, ‘অগ্নি কন্যা হিসেবে আবার দেখতে চাই।’ আমান উল্লাহর ভাষ্য, ‘আপু আপনার নামের পাশে সরকার এটা চেঞ্জ করতেছেন না কেন।’
প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...