মাত্র ৩ সেকেন্ডের জন্য নয়নতারার বিরুদ্ধে মামলা
দক্ষিণের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা এবং তার স্বামীর বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করলেন অভিনেতা ধানুশ। তিনি জানান, তার প্রযোজিত তামিল সিনেমা 'নানুম রাউডি ধান'র ভিডিও ক্লিপ তাকে না জানিয়ে ‘বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’ নামে নেটফ্লিক্সের মুক্তি প্রাপ্ত একটি ডকুড্রামায় ব্যবহার করেছেন নয়নতারা এবং তার স্বামী।
যার ব্যাপ্তি মাত্র ৩ সেকেন্ড। ধানুশ এর আগে নয়নতারাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে বলা ছিল, এটি ব্যবহারের জন্য ১০ কোটি টাকা ভিজ্যুয়াল কপিরাইট মালিক হিসেবে তিনি দাবি করেন।
অন্যদিকে নয়নতারার অভিযোগ- ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালকের অনুমতি পেলেও বেঁকে বসেছেন ধানুশ। ডকুমেন্টারিতে ‘নানুম রাউডি ধান’র ক্লিপিংস ব্যবহার করার জন্য ধানুশের ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেড থেকে একটি অনুমতিপত্র চাওয়া হয়েছে। কিন্তু দুই বছরেরও বেশি সময় ধরে বারবার অনুরোধ করার পরও কোনো সারা পাওয়া যায়নি।
তারপর একপ্রকার বাধ্য হয়েই ওই সিনেমার ভিডিও ক্লিপগুলি ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে। আর এরপরই ধানুশ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বসে। প্রযোজনা সংস্থা অভিনেত্রী এবং অন্যদের কাছে আইনি নোটিশ পাঠায়। নয়নতারা ও ধানুশের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।
T.A.S / T.A.S
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...