রাজশাহী জেলা রেটিং দাবা লিগ প্রতিযোগিতার উদ্বোধন করলেন আইজিপি ড. বেনজীর
মুজিব শতবর্ষ রাজশাহী জেলা রেটিং দাবা লিগ-২১ উদ্বোধন করলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ (বিপিএম বার)। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে রাজশাহী জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় সুনকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সহযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও রাজশাহী জেলা দাবা সমিতির আয়োজনে মুুজিব শতবর্ষ রাজশাহী জেলা রেটিং দাবালীগ প্রতিযোগিতা-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, বিপিএম (বার)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম), আরএমপির পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু। এছাড়া ঢাকা থেকে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-১) ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার রুহুল আমিন।
এ প্রতিযোগিতায় রাজশাহী জেলার মোট ২৫টি টিমের ১২৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা ৫ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন