পাইকগাছায় কলেজ ছাত্র রাকিবুল বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু
৩১৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলায় হতবাক পিতা
খুলনার পাইকগাছায় কলেজ ছাত্র রাকিবুল বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু হয়। কিন্তু কে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়ের করেছেন জানেন না বাদী ও স্বাক্ষীরা।
অতচ কলেজ ছাত্র রাকিবুল হাসান (২২)কে হত্যা দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ৩১৫ জনের নামে হত্যা মামলার অভিযোগ হয়েছে। জানা যায়,খুলনার পাইকগাছায় বিদ্যুৎপৃষ্টে রাকিবুল হাসান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। ৫ আগষ্ট আওয়ামিলীগ সরকারের পতন হলে সে আনন্দ মিছিল করে জাতীয় পতাকা উত্তোলন করতে যায়। এসময় কাঁচা বাঁশ হওয়ায় তা বিদ্যুতায়িত হয়ে সে আহত হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষনা করেন। ঘটনাটিকে পরিকল্পিতভাবে হত্যা দেখিয়ে ২১ নবেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা দাখিল করা হয়।
যাতে আসামী করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই সাবেক এমপি শেখ হেলাল,শেখ সালাউদ্দীন জুয়েল,কামাল হোসেন, আব্দুস সালাম মুর্শেদী, আকাতারুজ্জামান বাবু ও খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, প্যানেল মেয়র মনিরুজ্জামান মনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুন্সী মাহাবুব আলম সোহাগসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৫ সিনিয়র সাংবাদিকসহ ৩১৫ জন। আলোচিত এ মামলার বাদী রফিকুল ইসলাম জানান, তিনি একজন চা বিক্রেতা। তাছাড়া তার একটা চোখ নষ্ট। আমি মিথ্যা বলতে পারবোনা। একটি চক্র আমাকে ব্লাক মেইল করে আমার স্বাক্ষর জাল করে অসৎ উদ্দেশ্যে এ মামলা করছে।
কিছুদিন আগে পাইকগাছার গদাইপুর ও খুলনা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে ৪ ব্যক্তি আমাদের বাড়িতে আসে। তারা মুগ্ধর ছোট ভাইয়ের পরিচয়ে স্বান্তনা দিয়ে বলেন, রাকিবুল খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিল। তার মত্যুতেঅর্থনৈতিক সহযোগিতা করা হবে। এসব কথা বলে তারা আমার ও স্ত্রীর ভোটার আইডি কার্ডের অপর পৃষ্ঠায় স্বাক্ষর নিয়ে চলে যায়। আমার ধারনা তারাই এ ঘটনা ঘটিয়েছে।রাকিবুলের মা রেবেকা বেগম বলেন আমার একমাত্র শহীদ সন্তানকে নিয়ে কাউকে বানিজ্য করতে দেয়া হবেনা। স্বাক্ষী আলমামুন বলেন আমি জানিনা এমামলায় কিভাবে স্বাক্ষী হয়েছি। নিহত ছাত্রের পিতা রফিকুল ইসলাম গাজী নোটারী পাবলিকের হলফ নামায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা সম্পর্কে পুরোপুরি অস্বীকার করেছেন।
T.A.S / T.A.S
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন